Custom CSS

রবিবার, 17 ফেব্রুয়ারী 2013 20:19

গানের গাণ্ডীব থেকে

লিখেছেন 
আইটেম রেট করুন
(1 ভোট)
আমাদের দাবি-দাওয়া, রক্তের দাগ ...
আমাদের বিক্ষোভ, আমাদের রাগ ...
শাহবাগে, এই শাহবাগ ... ॥

অসুখ কখনো হয় না আপন
ভীমরতি ধরা আজ যত বিভীষণ
দেশ থেকে ভাগ ... ॥
বিক্ষোভে বলছে এই শাহবাগ ... ॥

সময়ের সাদ্দাদ আর নমরুদ
আজব নেশায় আজ হয়ে আছে বুঁদ ... ॥


ঘরের শত্রু যারা
তাদের করবো তাড়া
দিকে দিকে দেয় সাড়া
আবাবিল ঝাঁক ... ॥
শাহবাগে, এই শাহবাগ ...॥

যুদ্ধাপরাধীদের
আজ কষে বাঁধি ফের
পেয়েছে এ-আঁধি টের
চেতনা-চেরাগ ... ॥
শাহবাগে, এই শাহবাগ ... ॥

সর্বাধুনিক কাঠামো মাদল হাসান