Custom CSS

শুক্রবার, 22 ফেব্রুয়ারী 2013 23:53

উম্মে রায়হানার কবিতা

লিখেছেন 
আইটেম রেট করুন
(3 ভোটসমূহ)



কুর্নিশ


নিঃশব্দ নিঃসাড় ঘুমে
চাদর বালিশে আকুতি
ভেষজ গুনের ঘ্রাণ নিই
বিজাতীয় কথকের পেশল শরীরে
মনের গোপন পরশীরে
ঢেকে রাখি শরীরের ভাঁজে
স্নানঘরে একা সাজা সাজে
অথবা অপরের চোখে
ভোর থেকে রাত হওয়া দেখে
কুর্নিশ করি নিজেকেই - নিজের হুকুমে

শব্দ
হঠাৎ তাড়া লাগায় কেউ -ভীষণ স্থবির যে সে – ও
বলে কানে কানে – ফুরিয়ে যাচ্ছে আয়ুকাল
আমূল চমকে পাশে ফিরি -সিগারেট ছাই মাখা সিঁড়ি
ডেকে বলে – দেখ , আমার গায়ের জঞ্জাল
তখন ঘুরিয়ে রাখি মুখ-শব্দেরা তখন কামুক
ভিড় করে – হাসে আর ছোঁয় – আমার শরীরে
প্রতারক পুরুষ রকম-ভোগ করে বেশী আর কম
চলে যেতে যেতে- দেখে না পেছনে আর ফিরে
মনে পড়ে বাকী কত কাজ-করতে হবেই সব আজ
শব্দের কোন স্মৃতি মুখভরা কামড়ের স্বাদ
চারদিকে কত কত কথার কামনা
নিবিষ্ট হয়ে দেখি সেও আনমনা- শব্দেরা কখনোই ভাঙবেনা বাঁধ

সর্বাধুনিক কাঠামো উম্মে রায়হানা