সাইম রানা+মাদল হাসান (সাইমাদল হাসান )
“আমি যখন-তখন যা-খুশি তাই করিযেমন- ফুলের বনে মৌমাছিরা করে মধু চুরি...” ॥
আমার ইচ্ছেঘুড়ি দিচ্ছে তুড়ি
ঐ আকাশে...
আমি কণ্ঠ ঢেলে ডানা মেলে
রই বাতাসে... ॥
মনে কী ক্ষণে ক্ষণে...?
গান হবে কোন্ কূজনে...?
জিজ্ঞাসিব/জানাবো জনে জনে... ॥
আমি আঁজলা পেতে ঐ জোছনাতে
সাজি চাঁদের বুড়ি... ॥
“আমি যখন-তখন যা-খুশি তাই করি
যেমনÑ ফুলের বনে মৌমাছিরা করে মধু চুরি...” ॥
যাবে কি আমার সাথে?
দাঁড়াবে জ্যোৎস্নারাতে?
নদীর কূলে সর্ষে ফুলে
কোন্ সে কুঁড়ি?
“আমি যখন-তখন যা-খুশি তাই করি
যেমন- ফুলের বনে মৌমাছিরা করে মধু চুরি...” ॥
আমার লেখার খাতা স্বপ্নসাঁতার
চায় না মানা...
আমি নিখিল ছেনে আসবো জেনে
সব অজানা... ॥
নাইকো নিষেধ
নাই ভেদাভেদ
নাই কোনো খেদ
স্বপ্ন খুঁড়ি... ॥
“আমি যখন-তখন যা-খুশি তাই করি
যেমন- ফুলের বনে মৌমাছিরা করে মধু চুরি...” ॥
প্রকাশিত হয়েছে
কবিতা
